ইন্টারনেটে হাজার হাজার টিউটোরিয়াল আছে তবে মানসম্মত Wordpress tutorial খুঁজে পাওয়াই দুষ্কর।
বহুব্রীহি নামক একটি প্রতিষ্ঠান ফ্রি তেই ওয়ার্ডপ্রেস শিখার সু্যোগ দিচ্ছে কোন শর্ত ছাড়াই।
বহুব্রীহির ওয়েব সাইটে যেতে ক্লিক করুন
আমরা দেখবো কিভাবে WordPress দিয়ে একটি পূর্ণাংগ ওয়েবসাইট বানানো যায়। কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনে ওয়েবসাইটে WordPress ইন্সটল করতে হয়। ডোমেইন হোস্টিং এর পিছে টাকা খরচ না করেও কিভাবে লোকাল-হোস্টে (অর্থাৎ নিজের কম্পিউটারে) WordPress ওয়েবসাইট বানানো যায় তাও দেখাবো! দেখাবো কিভাবে ওয়েবসাইটের এডমিন প্যানেলে লগিন করতে হয়, পাসওয়ার্ড চেইঞ্জ করতে হয়, ওয়েবসাইটের URL চেইঞ্জ করতে হয়। আমরা দেখবো কিভাবে বিভিন্ন ফ্রি এবং প্রিমিয়াম থীম ব্যবহার করে খুবই স্টাইলিশ ওয়েবসাইট বানানো যায়।
WordPress এর সব চাইতে এক্সাইটিং যে জিনিস-প্লাগিন; হাজার হাজার প্লাগিন থেকে বেছে নিয়ে বিভিন্ন প্লাগিন ইন্সটল করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার বা ফাংশন এড করা যায়। কম্পিউটারের জন্য বিভিন্ন সফটয়্যারের যে কাজ, WordPress এ জন্য বিভিন্ন প্লাগিনেরও সেই কাজ। আমরা দেখবো কিভাবে ২টি উপায়ে ওয়েবসাইটের প্লাগিন ইন্সটল, একটিভেট অথবা ডিএকটিভেট এবং ডিলিট করা যায়।
একটা ওয়েবসাইট সাধারণত বেশ কয়েকটি পেইজ এবং পোস্ট নিয়ে গঠিত। আমরা দেখবো কিভাবে এসব পোস্ট এবং পেইজ তৈরি করা যায়। কিভাবে পেইজে ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়া ফাইল ইউজ করা যায়। তাছাড়া থীমের বিভিন্ন অপশন চেইঞ্জ করে আমাদের ওয়েবসাইটের এপিয়ারেন্স আমরা নিজেদের পছন্দমত ঠিক করে নিতে শিখবো।
বহুব্রীহির ওয়েব সাইটে যেতে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন